সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ | চ্যানেল খুলনা

নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। রবিবার(৩ এপ্রিল) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত জরুরী সভায় তিনি এ নির্দেশ দেন। সম্প্রতি নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সিটি মেয়র এ সভা আহবান করেন।

সিটি মেয়র মশার উপদ্রব বন্ধে পরিচালিত ক্রাশ প্রোগ্রাম আরো জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, পবিত্র রমজান মাসে নগরবাসীকে স্বস্তি দিতে যা যা প্রয়োজন সবকিছু করতে হবে এবং এ কাজ বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সেবার মানসিকতা নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।

এছাড়া সভায় ড্রেনের আবর্জনা ও সংলগ্ন খালের কচুরী পানা অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে ড্রেনে ময়লা আবর্জনা না ফেলতে সভায় নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব মো: আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানী, মো: আব্দুর রকিব, মোল্লা মারুফ রশীদ, মো: জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সী সুপারভাইজার ও স্প্রেম্যানবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।