সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর টুটপাড়ায় যুবককে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

নগরীর টুটপাড়ায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় রনি সরদার (২৪) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত রনি রূপসা গরুর হাট গণ কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত. আব্দুর রব সরদারের ছেলে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রনি সরদারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলি রনির গলার ডান সাইডে কানের নিচে লাগে। এতে তিনি মাটিতে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালা হোসেন খান বলেন, রনি নগরীর টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেললাইনের কাছে থাকতেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় রান্নার সময় গরুর মাংসের রং যে কারণে সবুজ হয়েছিল

খুলনায় ডেঙ্গুতে দুই ও হামে একজনের মৃত্যু

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।