সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর দৌলতপুরে পুত্রের হাতে পিতা নিহত | চ্যানেল খুলনা

নগরীর দৌলতপুরে পুত্রের হাতে পিতা নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা রমজানের মোড় এলাকায় ছেলের ইটের আঘাতে বাবা ওবায়দুর রহমান (৬৫) নিহত হয়েছেন। এছাড়া বাবার ধারালো দায়ের আঘাতে ছেলে নাহিদ (১৪) আহত হয়েছে। গত বুধবার রাতে এই মারামারির ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান বৃহস্পতিবার ভোরে বাড়িতে মারা যান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ সোনালী সেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান বুধবার রাতে ওবায়দুর রহমানের সাথে তার ছেলে নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওবায়দুর রহমান দা দিয়ে নাহিদকে কোপায়। নাহিদ ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। নাহিদের মাথায় সাতটি সেলাই লেগেছে। চিকিৎসা নিয়ে দুজনই বুধবার রাতে বাড়ি ফিরে যায়। ওবায়দুর রহমান বৃহস্পতিবার ভোরে মারা যান ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ওয়ান শুটারগান ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসীর সহযোগী গ্রেপ্তার

খুলনায় আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে গুলি করে হত্যা

খুলনায় কেএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেপ্তার

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।