সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নগর যুবদলের আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

নগর যুবদলের আনন্দ মিছিল

নবনির্বাচিত জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির নেতাদেরকে অভিনন্দন জানিয়ে খুলনা নগরীতে আনন্দ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। নতুন কমিটি দেওয়ায় মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নগরীর ডাকবাংলো ফেরিঘাট এলাকা থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। কাজি নেহিবুল হাসান নেহিমের সভাপতিত্বে এবং আব্দুল আজিজ সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের দেশের গণতন্ত্র ও ভোটাধিকার লুণ্ঠন করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। দেশের মানুষ এই স্বৈরাচার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। নবগঠিত যুবদলের গতিশীল নেতৃত্বে অচিরেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ও মিছিলে উপস্থিত ছিলেন সোহেল মোল্লা, হারুন রশিদ মাসুম, মাহবুব হাসান বিপ্লব, মনিরুজ্জামান মনি, সাইফুল ইসলাম, এম এম জসিম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মাইনুদ্দিন নয়ন, খাইরুজ্জামান শামীম, আব্দুস সামাদ বিশ্বাস, গাজী মুনসুর আজাদ, শেখ শাহরিয়ার সাদী, মোহাম্মদ নাজমুল হোসেন বাবু, মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ শাহিন পাটোয়ারী, মোহাম্মদ সাজ্জাদ সায়েম, সুমন হাওলাদার, মাকসুদুল হাসান বাপ্পি, পিয়ার সুমন, সোহেল হাওলাদার, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ সুজন হোসেন, মোহাম্মদ হান্নান মোরল, নারায়ণ মিস্ত্রি, মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান মিলন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আবু তালেব, শেখ শাহিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, মোঃ কামু, মুজাহিদুল ইসলাম টনি, আল বাকের, তানজিম আহমেদ মিশু, মিজানুর রহমান মিজান, আজমাইন হোসেন রাসেল, মোহাম্মদ আবু সায়েম, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আজিজুল, মোঃ ফারুক, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ রবি, মোহাম্মদ জসিম, বাচ্চু, হাবিব, বাবু, মোঃ সবুজ, এম এ কাউসার প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন রেজাউল করিম বাদশা

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।