সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নতুন বছরে সাংবাদিক ও তারকাদেরও বিশেষ নিরাপত্তা সুবিধা দেবে ফেসবুক | চ্যানেল খুলনা

নতুন বছরে সাংবাদিক ও তারকাদেরও বিশেষ নিরাপত্তা সুবিধা দেবে ফেসবুক

বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রাজনীতিবিদদের যে সকল বিশেষ নিরাপত্তা সুবিধা দিয়ে থাকে এবার সামনের বছরে তারকা এবং সাংবাদিকদেরও সে সকল সুবিধা প্রদান করবে। কোম্পানিটির সাইবার সিকিউরিটি প্রধান নাথানিয়েল গ্লাইচারকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, মোবাইল ব্যবহারকারীদের জন্য সিকিউরিটি টোকেন সাপোর্টও সামনের বছর থেকে সরবরাহ করা হবে।

তারকা এবং সাংবাদিকদের পাশাপাশি ঝুঁকিতে থাকা যেসব ব্যক্তি বড় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাদেরও ‘ফেসবুক প্রটেক্ট’ নামের ওই সুবিধা দেয়া হবে। ফেসবুক বলছে, যেসব ব্যবহারকারী পোর্টেবল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে প্রবেশ করেন তাদের টোকেন সার্ভিস দেয়া হবে।

এটি পাবেন ‘পাবলিক ফিগার’ ব্যক্তিরা। অর্থাৎ যাদের ফ্যান-ফলোয়ার বেশি এবং জনপ্রিয়।

ফেসবুক প্রটেক্টের অধীনে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা ছাড়াও হ্যাকিং-প্রচেষ্টা হলে রিয়েল টাইমে জানার সুবিধা থাকবে। তখন ফেসবুক নিজে থেকে হ্যাকিং প্রতিরোধ করবে।

এতদিন পর্যন্ত এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সরকারি সংস্থা, নির্বাচন কর্মকর্তা ও নীল টিক (ব্লু ব্যাজ) পাওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

২০১৬ সাল থেকে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরবরাহ করছে ফেসবুক। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু ফিচার যোগ করেছে তারা। পাল্টানো হয়েছে নকশা।

তাদের নতুন ডিজাইন আরও বেশি সুরক্ষিত বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

দীর্ঘ ছুটিতে দেশে আসা প্রবাসীদেরও ফোন রেজিস্ট্রেশন করতে হবে

বিদেশি সিম ব্যবহার করলেই জরিমানা, ভারতে আইফোন বিক্রিতে নতুন নিয়ম

১৬ ডিসেম্বর চালু এনইআইআর: বন্ধ হবে না পুরোনো ফোন, যাচাই করে ক্রয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।