সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নলধা-মৌভোগ ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

নলধা-মৌভোগ ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক লীগ ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল চারটায় এ ত্রিবার্ষিক সম্মেলন নলধা-মৌভোগ ইউনিয়নের চৈন্টের মোড়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ ফকিরহাট উপজেলা শাখার আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। সদস্য সচিব মো: আছাবুর রহমানের সঞ্চালনায় ও আহবায়ক কমিটির সদস্য উজ্জ্বল শেখ এর সভাপতিত্বে ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আব্দুর বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নিপু,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু।এদিন বিকেলে ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শেখ আসলাম ও উজ্জ্বল শেখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান

লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।