সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নাগরিক যুব ঐক্য’র খুলনা জেলা কমিটি আত্মপ্রকাশ | চ্যানেল খুলনা

নাগরিক যুব ঐক্য’র খুলনা জেলা কমিটি আত্মপ্রকাশ

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে সোমবার (১ জানিয়ারি) খুলনায় নাগরিক যুব ঐক্য’র জেলা কমিটি আত্মপ্রকাশ করেছে। নয়া কমিটি ঘোষনার প্রাক্কালে বক্তারা নির্বাচন বর্জন ও অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবি করেছেন।

বক্তারা বলেছেন, মূলতঃ এটি ইলেকশনের নামে সিলেকশন। স্থানীয় একটি হোটেলে নাগরিক ঐক্য’র খুলনা মহানগর ও সদর থানার যৌথ সভায় এ কমিটির আত্মপ্রকাশের ঘোষনা দেয়া হয়। সভাপতিত্ব করেন নগর শাখার সিনিয়র মেম্বর আব্দুর রহমান মোল্লা। প্রধান অতিথি ছিলেন নগর শাখার সিনিয়র সদস্য শেখ জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা শাখার সদস্য সচিব মাহামুদ হাসান। আলোচনায় অংশ নেন আলী মুসা মিয়া, সেলিম রেজা বকুল, আব্দুস সালাম, কাজি আমিনুর রহমান, সাইফুল ইসলাম মিঠু প্রমূখ।

উপস্থাপনায় ছিলেন নগর শাখার সদস্য মোর্শেদ নেওয়াজ শিপলু। সভায় আসাদুজ্জামান মোড়লকে আহবায়ক, ফজলুল হক রাজুকে সদস্য সচিব করে খুলনা জেলা যুব ঐক্য’র কমিটি গঠন করা হয়।

এছাড়া খালিশপুর থানা নাগরিক ঐক্য’র আহবায়ক হিসেবে চুমকি রানীকে দায়িত্ব দেয়া হয়। সভায় মরহুম শেখ আলী আসগার ও সিরাজ মিস্ত্রির আত্মার মাগফেরত কামনা, রেজাউল করিম ও সামলা খাতুনের রোগমুক্তি কামনা করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুবিতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় প্রথমবারের মতো চালু হলো দক্ষতা উন্নয়ন পরীক্ষা

৬ দফা দাবিতে খুলনায় পাট শ্রমিক দলের মানববন্ধন

উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ : প্রতিমন্ত্রী

সদর থানা বিএনপির পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন

হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।