সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নাশকতার অভিযোগে বাগেরহাট শ্রমিক দলের সভাপতি গ্রেফতার | চ্যানেল খুলনা

নাশকতার অভিযোগে বাগেরহাট শ্রমিক দলের সভাপতি গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।রবিবার (১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এই নেতাদের পুলিশ গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি ও বিএনপির সহসভাপতি সরদার লিয়াকত আলী (৫৫), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬) ও ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম জানান, শহরের পরিবেশকে অশান্ত করতে জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাতে ওই এলাকায় একটি গোপন বৈঠক করছে, এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। এদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারক এই তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।