সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাস বাতিল করে ইসলামী চিন্তা চেতনা সমৃদ্ধ সিলেবাস প্রণয়ণ করুন : শায়খে চরমোনাই | চ্যানেল খুলনা

ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কমিটি পুনর্গঠন

নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাস বাতিল করে ইসলামী চিন্তা চেতনা সমৃদ্ধ সিলেবাস প্রণয়ণ করুন : শায়খে চরমোনাই

হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া সভাপতি, সেক্রেটারী মুহাম্মদ শামসুল ইসলাম মোল্লা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নগর সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডা. মজিবুর রহমান, সেক্রেটারী মুহাম্মদ শামসুল ইসলাম মোল্লা ও জয়েন্ট সেক্রেটারী হিসেবে মাওলানা সৈয়দ ওমর ফারুক যশোরী নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে শ্রমিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এ কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান। নগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান। বক্তব্য রাখেনইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, নগর দক্ষিণ সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, হাফেজ ওমর ফারুক সৈয়দ ওমর ফারুক, হাজী আব্দুর রহমান দুলাল, মাওলানা আব্দুর রাজ্জাক, আলহাজ্ব এই এইচ মোস্তফা প্রমুখ।
মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ডেনমার্ক ও সুইডেনে কুরআন পোড়ানো এবং বাংলাদেশের শিক্ষা সিলেবাস থেকে কুরআন তুলে দেয়া একই সূত্রে গাঁথা। তিনি কোমলমতি শিশুদেরকে যৌন শিক্ষার নামে চরিত্র বিধ্বংসি শিক্ষা বাতিলের দাবি জানান।
মুফতি ফয়জুল করিম বলেন, কারো ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই। শি¶া সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। ইসলামী শি¶াকে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। ডারউইনের নাস্তিক্যবাদী শি¶া শেখানো হচ্ছে কোমলমতি শিশুদের। ছাত্রছাত্রীদের নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। এসময় তিনি ইসলামবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

তানভীরকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।