সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নির্বাচন কমিশন আইন নতুন মোড়কে পুরোনো জিনিস: জিএম কাদের | চ্যানেল খুলনা

নির্বাচন কমিশন আইন নতুন মোড়কে পুরোনো জিনিস: জিএম কাদের

নির্বাচন কমিশন আইন ২০২২, নতুন মোড়কে পুরোনো জিনিস বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

নতুন এ আইনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তবে, সরকার কাদের নিয়োগ দিবে তার উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে কিনা তা নির্ধারণ করবে দলটি। তিনি বলেন, নতুন করা আইনটি পুরাতন পদ্ধতিকে একটি আইনগত কাঠামোতে এনে আইন সম্মত করা হচ্ছে। এই আইনটি করার পরেও অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের ক্ষেত্রে পূর্বের মতো সংশয় থেকে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তার দলীয় বিবেচনায় যেকোন ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে মনোনীত করার সুযোগ থাকবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান আইনটিতে যাতে এই সুযোগ না থাকে সেজন্য সংবিধানের অনুচ্ছেদ ৪৮ এর ৩ ধারার পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ দানের বিষয়টিও সরাসরি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা প্রয়োজন ছিল মত প্রকাশ করেন তিনি। কাদের বলেন, বর্তমান যে আইনটি পাশ হয়েছে তাতে শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন বিষয়টি বিবেচনা করা হয়েছে, তাদের যথাযথ ক্ষমতার বিষয়টি বিদ্যমান আইনের আওতায় আনা হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের দাবি রাশেদ খানের

‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ : তাসনিম জারা

স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন, আইনশৃঙ্খলার খবর নেই: শফিকুর রহমান

আ.লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত: রিজভী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।