সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ করায় মাগুরায় দুই যুবককে পিটুনি | চ্যানেল খুলনা

পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ করায় মাগুরায় দুই যুবককে পিটুনি

একটি বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে আছে লিখে পোস্ট করেছে মাগুরার দুই যুবক । এই ঘটনার জেরে মারধরের শিকার হয়ে ওই দুই যুবক মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় একজনকে হাসপাতালে পাওয়া যায় অপর জনকে পাওয়া যায়নি।

ঘটনা সুত্রে জানাযায়, মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার এলাকায় গত রবিবার সন্ধ্যার পর হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন আলমখালী বাজার এলাকায় অবস্থিত তার নিজ কার্যালয় ওই দুই যুবককে ডেকে আনেন। তারপর দুজনকে এই ছবির বিষয়ে জানতে চাওয়া হয়। পরবর্তীতে উপস্থিত লোকজন দুই যুবকের উপর ক্ষুব্দ হয়ে মারধর করেছে বলে অভিযোগ করেন আহত যুবক।

এ বিষয়ে হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জানান, মারামারির ঘটনাটি আমি জানিনা। আমার অফিসেএ রকম কোন ঘটনা ঘটেনি।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, স্থানীয় গরুর হাটে একটি মারামারি সংবাদ আমরা শুনেছি। পদ্মা সেতু নিয়ে মারামারির এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।