সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিকল্পিত উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান জরুরি: সিটি মেয়র | চ্যানেল খুলনা

পরিকল্পিত উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান জরুরি: সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দেশের পরিকল্পিত উন্নয়নর জন্য সঠিক পরিসংখ্যান জরুরি। আর এই চিন্তা থেকেই দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা করার উদ্যোগ গ্রহণ করেন। সিটি মেয়র আসন্ন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
সিটি মেয়র আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা বিভাগীয় পরিসংখ্যান অফিসে দুই দিনব্যাপী ‘জনশুমানির ও গৃহগণনা ২০২১’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী ‘আদমশুমারি ও গৃহগণনা’ এর নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়। দেশের ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ আগামী ২৫-৩১ অক্টোবর ২০২১ পরিচালনার সিদ্বান্ত হয়েছে।
এবারে মাল্টিমোড পদ্ধতি যেমন- আইসিআর প্রশ্নœপত্র, মোবাইল অ্যাপ, ড্রপ অ্যান্ড পিক, কল সেন্টার ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে জনশুমারিতে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া এই শুমারিতে প্রথম Integrated Census Management System (ICMS) চালু হতে হচ্ছে, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুমারি কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, জোনাল অফিসার, উপজেলা শুমারি সমন্বয়কারী, জেলা শুমারি সমন্বয়কারী, বিভাগীয় শুমারি সমন্বয়কারীগণের নামসহ বিস্তারিত পরিচিতি এক ক্লিকেই জানা সম্ভব হবে যা শুমারি ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকরী হবে।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রূপসার শ্রীফলতা ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক সরদার। খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপজেলা সমন্বয়কারী ও জোনাল অফিসারসহ মোট ৬০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।