সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিবহণ ধর্মঘটে মোংলা বন্দরে স্থবিরতা | চ্যানেল খুলনা

পরিবহণ ধর্মঘটে মোংলা বন্দরে স্থবিরতা

dav

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :: যাত্রী ও পণ্য পরিবহণ ধর্মঘটের কারণে মোংলা বন্দরে স্থবিরতা দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি থেকে কোন আমদানী পণ্য বের হতে পারছেনা। অপরদিকে রপ্তানীযোগ্য পণ্যও বন্দরে প্রবেশ করতে পারছেনা। এতে চরম বিপাকে পড়েছে বন্দর ব্যবহারকারীরা। পণ্য পরিবহণ ধর্মঘটে মোংলা বন্দরের শিল্প এলাকার ২০টি এলপিজি ফ্যাক্টরী, ৫টি সিমেন্ট ফ্যাক্টরীসহ ইপিজেডের পণ্য পরিবহণ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মোংলা বন্দর কর্তৃক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মো: সোহাগ বলেন, পণ্য পরিবহণ ধর্মঘটের কারণে মোংলা বন্দর জেটি থেকে সড়ক পথে দেশের বিভিন্নস্থানে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। এতে বন্দরে বিরুপ প্রভাব পড়ছে বলেও তিনি জানান।
মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো: মাহাবুবুল আলম সিদ্দিকী বলেন, ট্রাক-ট্রলি চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে বিভিন্ন ফ্যাক্টরীতে। তবে ইপিজেডের সকল কলকারখানায় কাজ চলছে।
এছাড়া বুধবার তৃতীয় দিনের মত মোংলা-খুলনা, মোংলা-রুপসা, মোংলা-বাগেরহাটসহ সকল রুটে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তী এখন চরমে পৌঁছেছে।
ট্রাক চালক নজরুল শেখ ও হাফিজ উদ্দিন বলেন, নতুন আইনে ৫ লাখ টাকা জরিমানার যে বিধান করা হয়েছে তা আমরা মানিনা। এ আইন মেনে গাড়ী চালানো সম্ভব না। তাই আমরা গাড়ী বন্ধ রেখে ধর্মঘট পালন করছি এবং আইন শীতিলের দাবী জানাচ্ছি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।