সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পশ্চিম সাহারা উপকূলে নৌকাডুবে ৪২ অভিবাসীর প্রাণহানির শঙ্কা | চ্যানেল খুলনা

পশ্চিম সাহারা উপকূলে নৌকাডুবে ৪২ অভিবাসীর প্রাণহানির শঙ্কা

আফ্রিকার পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৩০ নারী ও আট শিশুসহ অন্তত ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি উপকূলীয় শহর দাখলা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ডুবে যায়।
মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাসের (ওয়াকিং বর্ডারস) প্রতিষ্ঠাতা হেলেনা ম্যালেনো গারজন বলছেন, অভিবাসীবোঝাই নৌকাটি ডুবে যাওয়ার পর সেটিতে অবস্থান করা ৪২ জন অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ৪২ জনের মধ্যে ৩০ জন নারী, ৮ জন শিশু ও চারজন পুরুষ রয়েছেন। এ ছাড়া নৌকায় থাকা মাত্র দশ জন জীবিত আছেন।

এদিকে অভিবাসীদের সহায়তায় কাজ করা অন্য একটি সংস্থা স্প্যানিশ কমিশন ফর রিফিউজিস (সিইএআর) টুইটারে দেওয়া এক বার্তায় বলছে, ‘এই ধরনের বিপর্যয়ের সঙ্গে আমাদের অবশ্যই অভ্যস্ত হওয়া চলবে না।’
আল জাজিরা জানিয়েছে, ঢাকলাতে অবস্থানরত মরক্কোর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নৌকাডুবির এই ঘটনার আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি।
তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নৌকাডুবির পর বৃহস্পতিবার ১২টি মৃতদেহ সমুদ্রের পানিতে ভেসে উপকূলে পৌঁছেছে। এ ছাড়া ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস নেতাদের অবস্থান

৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থ, সরি লিখে স্বর্ণপদকজয়ীর আত্মহত্যা

লাদাখে বাবার অনশনে গিয়েছিলেন ইন্দিরা, ছেলে সোনম ওয়াংচুককে তুলে নিল পুলিশ

ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সাইফুল্লাহর, বাংলাদেশিদের পাচার মামলার বিচার শুরু টেক্সাসে

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।