সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে প্রশাসন ও পুলিশ | চ্যানেল খুলনা

পাইকগাছার পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে প্রশাসন ও পুলিশ

পাইকগাছায় হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে ঘন ঘন অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তৎপর ও সতর্ক রয়েছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান।

ইতোমধ্যে থানা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বৃদ্ধি করা সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে কোন ধরণের ভীতি তৈরী না হয় এবং মানুষ অবাধে স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারে এ জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে জনসচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও ক্যাম্পেইন করা হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও থানার ওসি রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে জিরোপয়েন্ট সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

এ সময় ওসি রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। যে কোন পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে বলে ওসি জানান।

ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করছে বলে স্থানীয় প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ১৪ মোবাইল

খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু

ফুলতলা-খুলনা সিএনজি ভাড়া বেড়েছে ৫ টাকা, সর্বনিম্ন ১০ টাকা

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার

খুলনায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ৫৬ শিশু, ১ জনের মৃত্যু

খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, বিদেশি পিস্তলসহ আটক দু’যুবক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।