সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় অনুমোদন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় : দুই বিক্রেতাকে জরিমানা | চ্যানেল খুলনা

পাইকগাছায় অনুমোদন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় : দুই বিক্রেতাকে জরিমানা

পাইকগাছার দুই পশু খাদ্য বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ঘোষ পাড়ার মৎস্য ও পশু খাদ্য বিক্রয়ের দোকানে অনুমোদন বিহীন নিষিদ্ধ মৎস্য ও পশু খাদ্যে ব্যবহৃত এন্টিবায়োটিক গ্রোথ হরমোন স্টেরয়েড বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় দুটি দোকানে অভিযোগের সত্যতা পান। পরে লাইসেন্স বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ ও পশু খাদ্য আইন -২০১০ এর আওতায় বিক্রেতা শুভাশীষ দাশ(৩৩) ও প্রান্ত ঘোষ (২৫) কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।