সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় একদিনে দুই বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও | চ্যানেল খুলনা

পাইকগাছায় একদিনে দুই বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

পাইকগাছায় ১ দিনের ব্যবধানে দুটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম।
বুধবার দুপুরে উপজেলার বিরাশী গ্রামের রেজাউল গাজী তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত যশোর আলী মোড়লের ছেলে জাহিদ হোসেনের সাথে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করে।

খবর পেয়ে ইউএনও মমতাজ বেগম বিয়ের আসরে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং মেয়ের পিতা রেজাউলকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন।
এর আগে সোমবার সন্ধ্যায় বাসাখালী গ্রামের আজিজ গাজী তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে পৌরসভার শিববাটী গ্রামের মুজিবর রহমানের ছেলে রাজু আহমেদের সাথে বিবাহের প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আনসার ও ভিডিপি প্রশিক্ষক ঘটনাস্থলে অভিযান চালিয়ে মেয়ের পিতাকে আটক করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের পিতা আজিজ গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে মেয়েরা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে দুটি বিবাহের উভয় অভিভাবককে লিখিত মুচলেকা নেন।
দুটি বাল্যবিবাহ বন্ধে সহযোগিতা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য সামাদ গাজী।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার

খুলনার রূপসা নদীতে স্ত্রীকে ফেলে হত্যার চেষ্টা স্বামীর

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

খুলনা তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ছাত্রনেতা আমিনুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।