সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ,অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান।

উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রাণী রায়, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রভাষক মো. মোমিন উদ্দিন, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও নারায়ণ চন্দ্র শিকারী, সহকারী প্রধান শিক্ষক আ. ওহাব, সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার ও শিবপদ সরকারসহ বিভিন্ন দপ্তর, শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেরখাদায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

খুলনায় খামারের তালা ভেঙে চারটি গরু নিয়ে গেছে চোর, আতঙ্কে খামারিরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।