সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় ছাত্রলীগের প্রস্তুতি সভায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান | চ্যানেল খুলনা

পাইকগাছায় ছাত্রলীগের প্রস্তুতি সভায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান

পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান এর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সোমবার বিকালে জেলা পরিষদ মার্কেট মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগনেতা প্রভাষক আব্দুল ওহাব বাবলু, যুবলীগনেতা সুকুমার বিশ্বাস, পরেশ মন্ডল, শফিকুল ইসলাম, নিত্যানন্দ দাশ, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি
বাছাড়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, পৌর সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, ছাত্রলীগনেতা মুক্ত অধিকারী, রিপন রায়, রাফেজ ইসলাম, আবু দাউদ রনি, তাজুল ইসলাম বাপ্পি, রামকৃষ্ণ বাছাড়, ইমরান হোসেন ও সংগ্রাম।

সভায় আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে ৫ম বারের প্রধানমন্ত্রী করতে ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানান এমপি প্রার্থী রশীদুজ্জামান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল

খুলনায় মাদক, চুরি, দস্যুতাসহ ২২ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

খুলনায় হানি ট্র্যাপের ফাঁদ, টার্গেটে বিত্তশালী ও প্রভাবশালীরা

সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’-এর প্রয়োজন নেই: খুলনায় আইনমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।