সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় পরিবহন ডাকাত দলের ৬ সদস্য আটক | চ্যানেল খুলনা

পাইকগাছায় পরিবহন ডাকাত দলের ৬ সদস্য আটক

পাইকগাছায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে পুলিশ বিভিন্ন জেলা থেকে আটক করেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ওসির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আটক ডাকাতদের ব্যাপারে লিখিত বক্তব্য প্রদান করেন ওসি এজাজ শফী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৪ ডিসেম্বার রাত দেড়টায় উপজেলার গদাইপুর কার্তিকের মোড়ে কিং ফিশার পরিবহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। এ অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ সাত লক্ষ টাকার মালামাল লুন্ঠন করে। এ ব্যাপারে পরিবহনের সুপারভাইজার আছাফুর রহমান বাদী হয় পাইকগাছা থানায় ১৫ ডিসেম্বর ৪জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ  এজাজ শফি’র দিক নির্দেশনা ও পরামর্শ ক্রমে এস আই অনিষ মন্ডল, এ এস আই নাসির উদ্দীন এ এস আই রোকনুজামান সহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সোমবার উপজেলা গোপালপুর গ্রামের মিজানুর গাজীর ছেলে সাইদুল গাজী (২১), রাড়ুলী গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে ইমরান গাজী (২১) কে মাদারীপুর সদর থানার একটি ইট ভাটা থেকে আটক করে। তাদের দেয়া তথ্যানুযায়ী থানা পুলিশের বিশেষ টিম একই দিন বিকেলে বিভিন্ন সময় রাড়ুলীর মকবুল গাজীর ছেলে বাপ্পি গাজী (২১) কে ষষ্ঠি তলা বাজার, গোপালপুর গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে মেহেদী হাসান (২১) কে পিচের মাথা ও গদাইপুর গ্রামের তাছের মোড়লের ছেলে আল-আমিন (৩৫) কে পাইকগাছা বাজার থেকে আটক করে এবং ফতেপুর গ্রামের খলিল গাজীর ছেলে তাকবির হোসেন (২৩) কে থানার পার্শে ওয়াপদার রাস্তা থেকে আটক করে। ধৃত আসামী আল-আমিনের দেয়া তথ্য অনুযায়ী গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন ও জবেদ আলী গাজীকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলেও তার আগেই অস্ত্রগুলো সরিয়ে ফেলা হয়েছে ওসি এজাজ শফী জানান। ওসি এজাজ শফি সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ধৃত ডাকাত দলের বিরুদ্ধে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় বিস্ফোরক, অস্ত্র, চুরি ও দশ্যুুতার মামলা রয়েছে। আটককৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।