সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা : আটক- ১ | চ্যানেল খুলনা

পাইকগাছায় প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা : আটক- ১

পাইকগাছায় শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সোহরাবকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-২১।

মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা গদাইপুর ইউনিয়নে মেলেক পুরাইকাটি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মিন্টু গোলদার যশোর ইট ভাটায় কাজ করেন এবং সেখানেই থাকেন।তার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সাদিয়া (১৭) কে তার দাদি রোকেয়া বেগম এর কাছে রেখে যান। দাদি রোকেয়া বেগম পুরাইকাটি গ্রামের একটি ভাটায় প্রতিদিন সকাল ৬ টায় কাজে যাওয়ার আগে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুতনী সাদিয়া বেঁধে রেখে যান। কাজ শেষে বাড়ি ফেরেন বিকাল ৫টার দিকে। ২৭ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে সাদিয়া ঘুমিয়ে থাকায় তাহাকে না বেঁধে দাদি রোকেয়া কাজে চলে যায়। রোকেয়া বেগম দুপুরের দিকে লোকমুখে জানতে পারেন পুতনী সাদিয়া কে হিতামপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম গাজীর ছেলে সোহরাব হোসেন ধর্ষণ করেছে। খবর শুনে দ্রুত বাড়িতে এসে পুতনী সাদিয়া কে এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষিত হয়েছে মর্মে ইসারা ইঙ্গিতে প্রকাশ করেন।

এসময়ে রোকেয়া পুতনী সাদিয়া কে নিয়ে ঘটনাস্থলে গেলে সে ইশারা ইঙ্গিতে সোহরাব হোসেন কে সনাক্ত করেন। এছাড়াও রোকেয়া আশেপাশে লোকের কাছে জানতে পারেন পুতনী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সাদিয়া ঘুম থেকে উঠে দাদি রোকেয়া কে না পেয়ে হাটতে হাটতে গদাইপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের পাশে মাঠের কাছে গেলে বেলা ১২ টার দিকে সাদিয়াকে কৌশলে সোহবার তার বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে।

এসময়ে সাদিয়ার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সোহরাব পালিয়ে যায়। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আল-আমিন বলেন, ধর্ষক সোহরাব হোসেন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আটক করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, সোহরাব হোসেনের নামে নারী-শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।