সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় বৃদ্ধর আত্তহত্যা | চ্যানেল খুলনা

পাইকগাছায় বৃদ্ধর আত্তহত্যা

পাইকগাছায় সুভাষ দেবনাথ (৭০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী পশ্চিম পাড়ার মৃত তারক দেব নাথের ছেলে মানসিক প্রতিবন্ধি সুভাষ দেবনাথ রাত সাড়ে ১২ টার দিকে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যে কোন সময় বাড়ির পিচনে সবেদা গাছে গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। রাতে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে না পেলেও সকাল সাড়ে ৫ টায়র দিকে ছবেদা গাছে গামচা পেচিয়ে ঝুলে থাকতে দেখে। তখন পুলিশকে সংবাদ দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরাদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

সমাবেশে যাওয়ার পথে বাসচাপায় দাকোপের জামায়াত আমিরসহ নিহত ২

বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

ডুমুরিয়ায় ভ্যানে ধাক্কায় বাস খাদে, যুবক নিহত

খেজুরের রস খেতে গিয়ে সড়কে গেল ৩ বন্ধুর প্রাণ

হাজারীবাগে ১৩টি ইউনিটের চেষ্টায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।