সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পাইকগাছায় উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জুন) সকালে উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী, সোলাদানা ও দেলুটী ইউনিয়নের ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবণ প্রদান করা হয়।

আগড়ঘাটাস্থ বেগম শামছুন্নাহার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, দাতা সংস্থার প্রতিনিধি বিকাশ মাহারজান, সংসদ সদস্যের প্রতিনিধি যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা সুনন্দা ভদ্র।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং

কমিটি ঘোষণার ১৫ ঘন্টা মধ্যেই খুলনা জেলা ছাত্রদলের আহবায়কে অব্যাহিত, ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

তেরখাদায় জমজ শিশু হত্যার ঘটনায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।