সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন | চ্যানেল খুলনা

পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কমিটির সহ-সভাপতি সমিরণ সাধু।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, পৌর কমিটির সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, বিভূতি ভুষণ সানা, নির্মল ঢালী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাড. শেখ আব্দুর রশিদ, সদস্য সচিব ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, পরেশ মন্ডল, মো. রফিকুল ইসলাম, আশুতোষ মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ হারুনর রশিদ হিরু, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রিপন রায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিনয় কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য ফেরদৌস নুরুল ইসলাম, মৃতুঞ্জয় সরদার, সৌমেন আচার্য, নিউটন মিস্ত্রী মো. ইকরামুল ইসলাম সবুজ, মো. রাব্বু ইসলাম দিপু, শেখ সিরাজ, আব্দুর রশিদ গোলদার, অমৃত সরদার। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা জিএম ইকরামুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।