সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে নিসচা’র ছাগল বিতরণ | চ্যানেল খুলনা

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে নিসচা’র ছাগল বিতরণ

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। আদর্শ লাইব্রেরীর সাঈদুল ইসলাম ও চায়না ক্লিনিকের তাপস সাধুর সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ববরণকারী উপজেলার মাহমুদকাটী গ্রামের দিনমজুর শেফারুল ইসলাম গাজী, সলুয়া গ্রামের হাসনা বেগম ও সিরামপুর গ্রামের কল্যাণী বিশ্বাস ও তাদের পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, ইউপি সদস্য স্মিতা মন্ডল, শেখ ফরহাদ হোসেন, শেখ আব্দুল আজিজ, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

খুলনায় হোটেলে অভিযান, জাল টাকাসহ দুইজন গ্রেফতার

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

খুলনায় ৭০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।