সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় ৮ জুয়াড়ী আটক | চ্যানেল খুলনা

পাইকগাছায় ৮ জুয়াড়ী আটক

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম(বার) দিক নির্দেশনায় পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়ীকে আটক করেছে। আটক জুয়াড়ীদেরকে শুক্রবার সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় শান্তা গ্রামের ইয়াসিন শিকারী (৩৮), শাহিন সরদার (৩৫), বিল্লাল শেখ (৩৫), জাহিদ সানা (২৩), বাপ্পি শেখ (২৭),বাবুল গাজী (৩০) ও ফকিরাবাদ গ্রামের হুমায়ুন কবির (২৩) ,আব্দুর রহমান শেখ (৪০)কে গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে ৩৬৪০/ টাকা ও দুই সেট তাস উদ্ধার করা হয়।

ওসি ওবাইদুর রহমান জানান,আটক জুয়াড়ীদের শুক্রবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।