সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন আজ | চ্যানেল খুলনা

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন আজ

ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ সোমবার বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। পাকিস্তানের স্থানীয় সময় আজ দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীরা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনীত করেছেন। আর ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে।

গত শনিবার দিবাগত রাতে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএলএন-নওয়াজ) নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাঁকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার আয়াজ সাদিক। এতে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।
উল্লেখ্য, ইমরান খানই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যিনি অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস নেতাদের অবস্থান

৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থ, সরি লিখে স্বর্ণপদকজয়ীর আত্মহত্যা

লাদাখে বাবার অনশনে গিয়েছিলেন ইন্দিরা, ছেলে সোনম ওয়াংচুককে তুলে নিল পুলিশ

ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সাইফুল্লাহর, বাংলাদেশিদের পাচার মামলার বিচার শুরু টেক্সাসে

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।