সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে অগ্নিকান্ডে পাঁচটি বসত ঘর ভষ্মিভূত | চ্যানেল খুলনা

পিরোজপুরে অগ্নিকান্ডে পাঁচটি বসত ঘর ভষ্মিভূত

পিরোজপুর শহরের পুলিশ লাইন সড়কের পাশে ঝাটকাঠী এলাকায় অগ্নিকান্ডে ৫টি বসতঘর ভষ্মিভূত হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, বৃহষ্পতিবার দিবাগত রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই আগুন লাগে। বাড়িগুলো কাঠের হওয়ায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির মালিক ইউসুব আলী, ভাড়াটিয়া পুলিশ সদস্য মো: মেহেদী হাসান, মো: আদম আলী, র‌্যাব সদস্য মো: আব্দুর রহমান, আনসার সদস্য মো: মিজান এর নগদ টাকা, স্বর্নালঙ্কার, জরুরী কাগজ পত্রসহ মূল্যবান সকল সামগ্রী পুড়ে গেছে। সকলের দাবি সব মিলিয়ে ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হতে পারে। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জানিয়েছে, অগ্নিকান্ডের খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের ৩ট ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতি তদন্তের পরে বলা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।