সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

পিরোজপুরে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া নামক স্থানে বসতবাড়িতে ঘটা অগ্নিকান্ডে সোহেল হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, আজ সোমবার ভোর রাত ৩ টার দিকে পৌর এলাকার ছোট ভাইজোড়া নামক স্থানে নজরুল হাওলাদারের ছেলে সোহেলের বসতবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে ঘরে আটকা পড়ে আগুনে পুড়ে সোহেল ঘটনা স্থলেই মারা যায়।
সোহেলের বড় ভাই নাসির হাওলাদার জানান, গত রাতে সোহেল ওই ঘরে একাই ঘুম ছিলো। বন্ধ ঘরে আগুনে পুড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অন্য কেউ আহত হননি। তাদের ধারনা মশার কয়েল কিম্বা চুলার আগুন থেকে আগুন লাগতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের অফিসারর ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।