সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে জাটকা সংরক্ষণে প্রশাসনের অভিযান : কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস | চ্যানেল খুলনা

পিরোজপুরে জাটকা সংরক্ষণে প্রশাসনের অভিযান : কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা সংরক্ষণে সারাদেশে চলছে প্রশাসনের অভিযান। যা চলছে পহেলা নভেম্বর হতে আগামী জনু মাসের ৩০ তারিখ পর্যন্ত। তারই ধারাবাহিকতায় পিরোজপুরে প্রতিদিনই নৌযান নিয়ে নদীতে অভিযানে নামছে জেলা প্রশাসন,জেলা মৎস্য অফিস,নৌ-পুলিশসহ বিভিন্ন বাহিনী। এ জেলায় গত এক মাসে জাটকা সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে ৭৫টি। এর মাধ্যমে অবৈধ প্রায় ৪ লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে । যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। বুধবার সকালে পিরোজপুরের কচা ও বলেশ^র নদীতে জেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেট,কোস্টগার্ড,নৌ-পুলিশ বাহিনীর এক যৌথ অভিযান শেষে সংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী।
এসময় তিনি বলেন, বার বার অভিযান পরিচালনা করেও শতভাগ জাটকা নিধন ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই সুযোগ পেলেই অবৈধ জাল ফেলে নিধন করা হ”্ছে জাটকা ইলিশ সহ বিভিন্ন পোনা,তবে নিয়মিত অভিযান চলমান থাকায় অনেকটাই কমে এসেছে এসক অপকর্ম। আমরা শতভাগ জাকটা নিধন বন্ধের লক্ষে কাজ করে যাচ্ছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।