সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন | চ্যানেল খুলনা

পিরোজপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন ও মুক্তিযোদ্ধা ও সূধী জনের সাথে মতবিনিময় সভা করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক। আজ সোমবার বেলা ১১ টায় ভান্ডারিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও সূধী জনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক বলেন, সফল রাস্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। দেশে আজ বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, স্বাস্থ্য সকল বিষয়ে উন্নয়নের রোল পৌছেছে। পৃথিবীতে কোন দেশ এভাবে পারেনি একমাত্র বাংলাদেশ দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের পাঠ্য পুস্তাক সবার হাতে তুলে দেয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।