সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সভাপতি এ কে এম আউয়াল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলদার

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: জিয়াউর রহমান যদি খন্দকার মোস্তাকের সাথে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো তবে ঘাতকদের এমন দুঃসাহস ছিলনা যে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করবে। সেদিন প্রথমেই মুক্তিযুদ্ধের রনধ্বনী জয়বাংলা নিষিদ্ধ হয়। বিজয় দিবসে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু নিষিদ্ধ হয়। বাংলার মাটিতে নিষিদ্ধ হয় স্বাধীনতার পুস্পিত আদর্শ, করা হয় ইতিহাস বিক্রিত। আজ রোববার দুপুর সাড়ে ১২.৩০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভার্চুুয়ালী পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে একথা বলেন। এ সময় তিনি আরোও বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়ীকতা থেকে সাম্প্রদায়ীক ধারায় নিয়ে যাওয়ার অগ্রনায়ক ছিলেন সেনাপতি জিয়াউর রহমান।
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত এ সম্মেলন সকাল ১০ টায় শুরু হবার কথা থাকলেও উদ্বোধন হতে সাড়ে ১২ টা বেজে যায়। তবে সকাল থেকেই বর্ণাঢ্য মিছিল নিয়ে আসতে থাকেন তৃণমুল নেতা কর্মীরা। এ সময় পিরোজপুর পরিনত হয় মিছিলের শহরে। সম্মেলনকে কেন্দ্র করে পিরোজপুরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিলো।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন সহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি এ কে এম আউয়াল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলদারকে নির্বাচিত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।