সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পুলিশের জন্য ভারত থেকে ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি | চ্যানেল খুলনা

পুলিশের জন্য ভারত থেকে ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি

বেনাপোল প্রতিনিধি :: বাংলাদেশ পুলিশের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৬টি ঘোড়া আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান হলো ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। ঘোড়াগুলো ছাড় করনের কাজ করেন মাধ্যম নামে একটি সিএন্ডএফ এজেন্ট। এর রফতানি কারক প্রতিষ্ঠানের নাম জে কে এন্টারপ্রাইজ কলকাতা। বিষয়টি নিশ্চিত করেছেন সিএন্ডএফ মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ঘোড়াগুলো ৮৩ হাজার ৩৪০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ লক্ষ টাকা। আমদানি করা ঘোড়াগুলো ছাড় করিয়েছেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স মাধ্যম এন্টারপ্রাইজ।

তিনি আরও জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে।

সিএন্ডএফ এজেন্ট মেসার্স মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি সাজেদুর রহমান জানান, ভারতের রাজস্থান থেকে ৬টি (মাড়োয়ারী) হর্স ক্যারেজ কিনেছে বাংলাদেশ পুলিশ। ঘোড়াগুলো খালাশ করার পর বেনাপোল বন্দর থেকে ঢাকার রাজার বাগ পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, ‘আমদানি করা ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করা হয়েছে।’

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

শার্শার একশ’ বছরের ঐতিহ্যবাহী নাভারণ পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো

জ্বালানি তেল পাচারের আশঙ্কা, সীমান্তে বিজিবির টহল জোরদার

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।