সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পোশাকই বলে দেবে কেমন খাবার খেতে পছন্দ করেন! | চ্যানেল খুলনা

পোশাকই বলে দেবে কেমন খাবার খেতে পছন্দ করেন!

করোনাকালে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেয়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। কমলা ভিটামিন সি-র বড় উৎস।

শীতে বাজারে প্রচুর কমলা পাওয়া যাচ্ছে। ইচ্ছে করলেই কমলা বা মাল্টা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন মজার মারমালেড। বেশি করে তৈরি করে রাখলে বছরজুড়েই খাওয়া যাবে। আর বাজার থেকে জ্যাম জেলি কেনার খরচও বেঁচে যাবে।

উপকরণ
কমলা বা মাল্টা ১২টি, চিনি ৪কাপ, পানি ১কাপ।

প্রণালী
প্রথমে মাল্টা বা কমলা ভালো করে পানিতে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর কোয়াগুলোকে ৩-৪ টুকরো করে কেটে বিচি ফেলে নিন। খোশাগুলো ছোট ছোট টুকরো করে কাটুন।

কমলা বা মাল্টা এবং খোশাগুলো ব্লেন্ডারে পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে মিশ্রণ দিয়ে জ্বালাতে থাকুন। মিশ্রণটি পানি শুকিয়ে এলে চিনি দিয়ে নাড়তে থাকুন।

সব পানি শুকিয়ে চিনি মিলে মিশ্রণটি আঠালো হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে শুকনো মুখবন্ধ পাত্রে সংরক্ষণ করুন। সকালের নাস্তায় বা বাচ্চার স্কুলের টিফিনে পাউরুটির সঙ্গে দিন পুষ্টিকর এবং মজাদার মারমালেড।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

লাইফস্টাইল আরও সংবাদ

দিনের বেলায় ঘুমানো কতটা উপকারী, কতটা ক্ষতিকর?

গোসলের সময় প্রস্রাব করলে বছরে বাঁচবে ২ হাজার ১৯০ লিটার পানি

বিড়াল আপনাকে ভালোবাসে কি না, বুঝবেন যেভাবে

দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর?

দিনে মাত্র ৫ মিনিটের নাচে শরীর ও মনে মিলতে পারে নানা সুফল

দুই মিনিটেই ঘুম! কী এই ‘মিলিটারি স্লিপ মেথড’?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।