সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রত্যেক নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে : তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

খুলনায় যুবলীগ এর প্রচারনা কমিটির সভায়

প্রত্যেক নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে : তালুকদার আব্দুল খালেক

আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রত্যেক নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে। জনগনকে ভোট কেন্দ্র্রে এসে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

রবিবার (৪ জুন) দুপুরে খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জি: মৃণাল কান্তি জোয়ার্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবু, উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো: রায়হান ফরীদ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহাফুজুর রহমান সোহাগ প্রমুখ।
মত বিনিময় সভা শেষে নেতৃবৃন্দ নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড়, ডাক বাংলা মোড়ে প্রচারনা চালান নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।