সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রথমবার ভারত সফর করলেন সৌদি আরবের সেনাপ্রধান | চ্যানেল খুলনা

প্রথমবার ভারত সফর করলেন সৌদি আরবের সেনাপ্রধান

প্রথমবারের মতো ভারত সফর করেছেন সৌদি আরবের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ মোহাম্মদ আল-মুতাইর। ওই সফরকে ‘ঐতিহাসিক এবং যুগান্তকারী’ বলে উল্লেখ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সৌদি সেনা প্রধান ভারত পৌঁছান। তিন দিনের সফর শেষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভারত ত্যাগ করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই প্রথম কোনো সৌদি স্থল বাহিনীর কমান্ডার ভারত সফর করেছেন। তার এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও উল্লেখ করেছে, ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ২০২০ সালের ডিসেম্বরে একটি ‘ঐতিহাসিক সফরে’ সৌদি আরব গিয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় সেনাপ্রধান যিনি সৌদি সফর করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা ছিল এই সফরের উদ্দেশ্য।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবানন যুদ্ধেও লাগাম

চার সেনা নিহত, গোটা লেবানন ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।