সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর খুলনায় সফর উপলক্ষে রামপালে আ'লীগের কর্মী সমাবেশ | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর খুলনায় সফর উপলক্ষে রামপালে আ’লীগের কর্মী সমাবেশ

ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় সফর উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পেড়িখালী বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইজারদার হুমায়ূন কবির’ র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকরামুল কবীর কচি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে এক কানা কড়ির ও উন্নয়ন করেনি বিএনপি-জামায়াত জোট সরকার। তারা যখন ক্ষমতায় ছিল, তখন সাধারণ মানুষ অনেক কষ্টে জীবন যাপন করতেন। তারা নিরীহ মানুষের মৎস্য ঘের লুট করেছে। সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে শান্তিতে ঘুমাতে পারে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন । তাই দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে এবং শেখ হাসিনা যে প্রার্থীকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য আগামী ১৩ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন। সে জনসভায় রামপাল-মোংলা থেকে বিপুল সংখ্যক জনসমাগম ঘটানোর জন্য উপমন্ত্রী নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

চিতলমারীতে মেধা ও সৃজনশীলতা কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।