সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার জনসভায় চিতলমারীর ২০ হাজার নেতা-কর্মীর অংশগ্রহণ | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার জনসভায় চিতলমারীর ২০ হাজার নেতা-কর্মীর অংশগ্রহণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ার জনসভায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে চিতলমারীর অনন্ত ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের অনুপ্রেরণায় ও উপজেলা আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে কলাতলা ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলার ভিন্ন এলাকার হাজার হাজার নেতাকর্মী (শনিবার) সকাল ৮ টা থেকে পৃথক পৃথক মিছিল সহকারে টুঙ্গিপাড়া সরকারী শেখ মুজিবুর রহমান কলেজ চত্বরের জনসভায় যোগ দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, শেখ নিজাম উদ্দীন, কাজী আবু শাহীন, মাসুদ সর্দার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুলতানা মল্লিক, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মেশকাত আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরাসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমীক লীগ, স্বেচ্ছাসেক লীগ, যুবমহিলা লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।