সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাত | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির আইসিটি হোটেলের মিটিং রুমে এ সাক্ষাৎ করেন তিনি।
এর আগে দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা ৭ সমঝোতা স্মারকে সই করেন।

ভারত সফররত শেখ হাসিনা দুপুরে হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। প্রথমে দুই নেতা একান্ত বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়।
চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে ১২টা দিকে দিল্লি বিমানবন্দরে নামে। এ সময় তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান

লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে

‘সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ কমে যাচ্ছে’

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।