সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি : জাফরউল্লাহ | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি : জাফরউল্লাহ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমাদের স্বপ্নের যোগসূত্র। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি। খুবই আনন্দিত।’ আজ শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এসব কথা বলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘তবে ওনার (প্রধানমন্ত্রী) কাছে একটা আবেদন থাকবে, এটা দিয়ে সব ধরনের অ্যাম্বুলেন্সের টোল যেন না থাকে। টোল ফ্রি যাতায়াত করতে পারে। বিদেশি যারা আসবেন, তাদের টোল যেন দ্বিগুণ নেওয়া হয়। অন্য দেশেও এমন নিয়ম।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন ওনার (প্রধানমন্ত্রী) নজর দিতে হবে দেশের গণতন্ত্রের দিকে। ওনার শুভেচ্ছা কামনা করছি। এ ঐতিহাসিক ক্ষণে দাওয়াত করেছেন তাই ধন্যবাদ জানাচ্ছি।’
দাওয়াত পেয়েও বিএনপির না আসা প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘একইভাবে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া উচিত ছিল। জামিন দিয়ে দাওয়াত দেওয়া উচিত ছিল। ভালো কাজ করেছেন, আসুক না। আমি (প্রধানমন্ত্রীকে) বলব, ঈদে গিয়ে দেখা করেন। ওনাদের ভালো কাজে আমি প্রশংসা করি। তবে বিএনপি কেন আসে নাই, এটা তাদের ব্যাপার। আমি কিছু বলব না।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপরতা চলছে: রিজভী

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।