সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজ সোমবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী ,জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার সহ জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি তাদের জ¦ালাও-পোড়াও রাজনীতিতে আবার ফিরে আসতে চাইছে। কিন্তু দেশের সাধারণ মানুষকে সাধে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির এই অপরাজনীতি প্রতিহত করা হবে। এছাড়া বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেয়ার প্রতিবাদ জানিয়ে অবলম্ভে তার গ্রেপ্তারের দাবী করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফেনীতে আরও দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা

মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

মাদরাসাছাত্রকে বেত্রাঘাত করায় প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে লাঞ্ছিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।