সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধান সম্পাদকের মায়ের মৃত্যুতে খুলনা টাইমস পরিবারের শোক | চ্যানেল খুলনা

প্রধান সম্পাদকের মায়ের মৃত্যুতে খুলনা টাইমস পরিবারের শোক

দৈনিক খুলনা টাইমস’র প্রধান সম্পাদক, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের রত্মগর্ভা মা রিজিয়া বেগম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৪টা ১০ মিনিটে নগরীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরহুমার প্রথম নামাজে জানাযা শুক্রবার (৩১ মে) সকাল ৯টায় কেডিএ নিউমার্কেট সংলগ্ম বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে এবং দ্বিতীয় নামাজে জানাযা জুম্মা বাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত। এরপর টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসা সংলগ্ম পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছে দৈনিক খুলনা টাইমস পরিবার।

বিবৃতিদাতারা হলেন, প্রধান উপদেষ্টা এসএম কবির উদ্দিন বাবলু, সম্পাদক সুমন আহমেদ, নির্বাহী সম্পাদক ফারহা শেখ, যুগ্ম-সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রাকিব, বার্তা সম্পাদক এসএম নূর হাসান জনি, আইন সম্পাদক এড. মেহেদী হাসানা, সহ-সম্পাদক সুমাইয়া রহমান আখিঁ-সহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।