সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রবাসীদের পাঠানো ২৫০ ভেন্টিলেটর ঢাকায় | চ্যানেল খুলনা

প্রবাসীদের পাঠানো ২৫০ ভেন্টিলেটর ঢাকায়

করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য পাঁচ প্রবাসী বাংলাদেশির পাঠানো ২৫০টি উন্নতমানের ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে।
শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভেন্টিলেটরগুলো নিয়ে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট ঢাকায় পৌঁছায়।

যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এসব ভেন্টিলেটর গ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিঞা ও ডা. এ বি এম আব্দুল্লাহ।
এর আগে ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এসব ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন দেশটির আরও তিন প্রবাসী ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ আহসান ও মাহমুদুস শামস বাপ্পী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান।
উপহার হিসেবে পাওয়া প্রতিটি ভেন্টিলেটরের দাম প্রায় ১৫ থেকে ১৬ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছেন ডা. এ বি এম আব্দুল্লাহ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।