সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন | চ্যানেল খুলনা

ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নলধা-মৌভোগ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ অক্টোবর বিকাল তিনটায় এ সম্মেলন নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাশ।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ইলা রানী হালদার এর সভাপতিত্বে ও নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন। এদিন বিকেলে সম্মেলনকে ঘিরে ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে মহিলা আওয়ামী লীগের আলাদা আলাদা মিছিল সম্মেলন স্থলে এসে জড়ো হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে জেসমিন বেগম ও আনোয়ারা বেগম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।