সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ফকিরহাটের ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটায় স্থানীয় কালিবাড়ী নাট মন্দির প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বেতাগা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন এর সঞ্চালনায় ও ওয়ার্ড সদস্য পরিমল কুমার দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব শেখ সিদ্দিক আলী, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী ও স্থায়ী কমিটির সদস্য আনন্দ কুমার দাশ। সভার উপদেষ্টা ও বেতাগা ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত-২) মোসা: কামরুন্নাহার নিপা, নারী পুরুষ নির্বিশেষে ৬নং ওয়ার্ডের সব শ্রেণিপেশার অসংখ্য মানুষ এসময় উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ওয়ার্ডের বিভিন্ন জন তাদের বিভিন্ন চাহিদা তথা সুযোগ সুবিধা প্রাপ্তির আশায় তাদের বক্তব্য তুলে ধরেন যাহা যথাসম্ভব পুরনের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাহা লিপিবদ্ধ করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।