সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল চারটায় ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধন করেন শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফারুকুল ইসলাম।

ওয়ার্ড সদস্য মো: ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা মো: জুলফিকার আলী।

ইউপি সচিব শেখ মতিউর রহমান এর সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাপস দেবনাথ। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ভারতী বালা, সভার উপদেষ্টা ওয়ার্ড সদস্য (সংরক্ষিত) রেহানা বেগম, বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী, রাজনৈতিক ব্যক্তি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সহ নারী পুরুষ নির্বিশেষে ২নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।