সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় বর্ধিত সভাটি শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সংক্রান্ত ওই বিশেষ বর্ধিত সভায় শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফারুকুল ইসলাম ওমর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু।

বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ ১৮ বছরের তরুণ গ্রেপ্তার

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ ফেনীর যুবক গ্রেপ্তার

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।