সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০৮ শিক্ষার্থীর অংশগ্রহণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এবার উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে ৯০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। উপজেলার ৩টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এইচএসসি কারিগরি ও আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান জানান, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে কাজি আজহার আলি কলেজ কেন্দ্রে ১৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এছাড়া সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ১৯৮জন ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্র ও আলহেরা দাখিল মাদ্রাস ভেন্যু মিলে ৫০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তবে সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কেন্দ্রে ২জন ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রে ১জন সহ মোট ৩জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান জানান, প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। পরীক্ষায় কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।