সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে কলেজ ছাত্রীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

ফকিরহাটে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় আদুরী খাতুন (১৯) নামের এক কলেজ ছাত্রী ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ রোববার (৩০ জুন) দুপুর ১টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত কলেজ ছাত্রী আদুরী খাতুন উপজেলার লখপুর গ্রামের মৃত মো. নুর ইসলামের মেয়ে। সে লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গালর্স স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানান, রোববার সকাল ৯টার দিকে আদুরী খাতুনের সকালের খাবার তৈরী না করে তার মা রাস্তার কাজে চলে যান। এতে মায়ের উপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। কিছু সময় পর আদুরীর মা বাড়ি এসে মেয়েকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক আদুরী খাতুনকে মৃত বলে ঘোষনা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।