সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা | চ্যানেল খুলনা

ফকিরহাটে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী-পতিত-রোপা আমন প্যাটার্নভিত্তিক বাস্তবায়িত রোপা আমন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় আট্টাকী ব্লকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের খুলনা অঞ্চলের আঞ্চলিক মনিটরিং অফিসার মো. জাহাঙ্গির হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন, কৃষক আলতাফ হোসেন, এসএ কালাম, জাহাঙ্গির হোসেন। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানিরা মোস্তারী, ফয়জুন্নেছা খাতুন সহ গনমাধ্যকমকর্মী ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা তাদের বক্তব্যে গুনগত ও মানসম্মত তেল উৎপাদনে উদ্বুদ্ধ করেন। এছাড়া পতিত জমি চাষাবাদের আওতায় আনার পরামর্শ দেন, স্বল্প মেয়াদী ধান চাষের পাশাপাশি সূর্যমুখি সহ অন্যান্য ফসলের চাষ করার জন্যও কৃষকদের উৎসাহিত করেন। কৃষকদের সকল প্রকার পরামর্শ ও সার্বিক সহযোগিতার কথাও জানান কৃষি কর্মকর্তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।